সাদুল্লাপুরে ১০৬ কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ

ইউপি নির্বাচন ২০১৬গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের ১০৬টি ভোটকেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ৯০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। আগামী ৭ মে এসব ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ২১২ ও নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৯৩৪ জন।

আরও পড়ুন:
‘যেদিন ফাঁসি কার্যকর হবে, সেদিন আরও বেশি শান্তি পাবো’

 

/বিটি/