গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

গাইবান্ধা জেলাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আলম।
তিনি বলেন, ওই ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম রতনের সমর্থকেরা জোরপূর্বক ব্যালটপেপার ছিনতাই করে সিল দেওয়ার চেষ্টা করায় এই কেন্দ্র স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, শালমারা ইউনিয়নের জীবনজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহানা আক্তার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক  বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: জাল ভোট দেওয়ায় ১০ দিনের কারাদণ্ড

/এইচকে/