কুড়িগ্রাম পৌরসভা এলাকার পুরাতন শহরের প্রচ্ছদ কুড়িগ্রাম সংলগ্ন ছড়ায় অজ্ঞাত মহিলার শাড়ি পরা ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, মাথার চুল পেকে যাওয়া অজ্ঞাত মহিলার বয়স ৫০ এর কাছাকাছি হতে পারে। তবে মহিলার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার লাশ উদ্ধার করেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
/এইচকে/
আরও পড়ুন: ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ২ এসআই’র ঘুষ গ্রহণ, পরে ফেরত!