বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিস লাশ দুটি উদ্ধার করেছে।
রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাব্বি ও রূপম দুই বন্ধু মিলে সাইকেলে করে ঘুরতে বাসা থেকে বের হয়। এরপর তারা ঘাঘট নদীতে নেমে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ডিমলায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
/এআর/