বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় বিজিবির সদস্যরা সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চেংগ্রাম মাঠে ১০টি প্লাস্টিকের বস্তায় সালফার পাউডারগুলো রেখে চলে যায়। পরে বস্তাগুলো থেকে ৪৯৮কেজি সালফার পাউডার উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য ২৪ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে রবিবার ভোর ৫টায় বিজিবির ওই বিশেষ টহল দল হিলি সীমান্তের নওপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১লাখ ৮ হাজার টাকা।
/এমডিপি/আপ-এইচকে/