নীলফামারীতে প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি শুধু নকশা

Doll.pic(2)নীলফামারীতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডব তৈরির কাজ। এবার জেলায় ৮৩৬টি মণ্ডবে পূজা অনুষ্টিত হবে। এরমধ্যে নীলফামারী সদরে ২৭৫টি, ডিমলায় ৮০টি, ডোমারে ৯২টি, জলঢাকায় ১৬৫টি, কিশোরগঞ্জে ১৪০টি ও সৈয়দপুরে ৮৪টি পূজামণ্ডব রয়েছে। আগামী ৭ অক্টোবর ষষ্টি পূজার মাধ্যমে সনাতন ধর্মাম্বলীদের এ উৎসব শুরু হবে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। 

রংপুর বিভাগীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাড. রথিস চন্দ্র ভৌমিক ও জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাড. অক্ষয় কুমার রায় জানান, এবার জেলায় ৮৩৬টি মণ্ডবে পূজা অনুষ্টিত হবে।

দুর্গপুজা উপলক্ষে সদরের মিলন পল্লী সার্বজনীন দুর্গা মন্দির,শিব মন্দির পূজা মণ্ডব, হাড়োয়া পূজা মণ্ডব, দেবির ডাঙ্গা পূজা মণ্ডব, কালীতলা পুজা মণ্ডব ও বাহালীপাড়া কাছাড়ী পুজা মণ্ডবে প্রতিমা তৈরির কাজ চলছে।

মিলন পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডবের পুরোহিত মিন্টু কুমার ভট্টাচার্য বলেন, ‘শ্রাবনের ২০ তারিখ থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। কাজ প্রায় শেষ। এখন কেবল প্রতিমাগুলোর নকশা করা হচ্ছে। আর অল্পদিনের মধ্যেই প্রতিমাগুলোতে রং দিয়ে সুসজ্জিত করা হবে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খাঁন জানান, এবছর হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নিশিছদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।

/এমডিপি/