হিলি সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার এবং বন্দর দিয়ে আমদানি রফতানি করা পণ্যবাহী ট্রাক প্রবেশসহ বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন বিজিবি’র কর্মকর্তারা।
পরে তিনি বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নরসমা সিংহের হাতে এক প্যাকেট মিষ্টি উপহার দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সেখানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রবিউল ইসলাম, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানসহ উভয় সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন-
আশকোনায় অভিযান: সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ
/এফএস/