স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চাল ক্রয় উদ্বোধন করার জন্য সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ছামছুল আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খাদ্য গুদামে যান। এসময় গুদামের সামনে থাকা চাল দেখে ইউএনও আহ্সান হাবীব চাল ক্রয় অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মণ্ডলকে। ফলে উদ্বোধনের দিনেই সাদুল্যাপুর খাদ্য গুদামে চাল ক্রয় অভিযান বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আহ্সান হাবীব বলেন, ‘সরকারী বিধি মোতাবেক যে চাল ক্রয়ের কথা রয়েছে, ঠিক সেভাবে চাল ক্রয় করতে হবে। খাদ্য গুদামে অটো মেশিনে বাছাই করা চাল সরবরাহ করতে হবে। কোনভাবে নিম্নমানের চাল ক্রয় করা যাবে না।’
তবে এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মণ্ডল বলেন,‘সাদুল্যাপুর উপজেলায় অটো রাইল মিলে সংখ্যা কম। তাই মেশিনে বাচাই করা চাল মিলারদের দেওয়া অনেক কষ্টকর। তাছাড়া এখানকার চাল বগুড়া বা অন্য কোথাও নিয়ে গিয়ে মেশিনে শার্টার করারও ব্যয়বহুল।’
প্রসঙ্গত,চলতি মৌসুমে সাদুল্যাপুর উপজেলায় দুটি খাদ্য গুদামে ৬৫৮ টন আমন চাল ক্রয়ের বরাদ্ধ পাওয়া যায়।
/এমডিপি/