সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ দিনের রিমান্ডে জঙ্গি রাজীব

জঙ্গি রাজীব গান্ধীগাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ একই আদালতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহাবুবুর রহমান হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাজীব গান্ধী। একই আদালতে গত ২৭ মার্চ রাজীব গান্ধী সাঘাটা উপজেলার বসন্তের পাড়া গ্রামে ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজিব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে।

/বিএল/

আরও পড়ুন:
পল্লী চিকিৎসক মাহবুব হত্যার দায় স্বীকার করলো জঙ্গি রাজীব