দিনাজপুরে অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত এক আহত ২৯

দিনাজপুর 

দিনাজপুরের গোপালগঞ্জ এলাকায় অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে এক জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জনা খাতুন নামে এক নারী শ্রমিক মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জে যমুনা অটোরাইসমিলের বয়লার বিষ্ফোরণে অন্তত ৩০ জন আহত হয়েছে।  তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রজ্ঞিনা খাতুন নামে এক নারী শ্রমিক মারা যান এবং বাকি ১০ শ্রমিকের অবস্থাও গুরুতর। তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

গুরুতর হলেন, রজ্ঞিত (৫০), মোকসেদ (৫২) , মুন্না (৩২) , রোস্তম ( ৪৫), শফিকুল (১৯), উদয় চন্দ্র (৪৩),  দুলাল (৩৫) বাকীদের নাম ঠিকানা জানা যায়নি।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের  বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফুল ইসলাম জানান, যে ১০ জন হাসপাতালে ভর্তি আছে তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। সকলের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বয়লার বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: উল্টানো ভাস্কর্য সাজিয়ে রাখলেন সেই শিক্ষার্থীরাই