বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, সব চালকলে ইতিমধ্যে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও চালকলে ত্রুটি কিংবা নিরাপদ কর্মস্থল না থাকলে তাহলে সেসব চালকলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘সরকার সব সময় শ্রমিকদের পক্ষে আছে। তাদের যে কোনও ধরনের সহযোগিতায় সরকার পাশে থাকবে এবং যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারকে সরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে নিয়ে আসা হবে।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিরিন আকতার, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জে যমুনা অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ১৭ জন নিহত হন।
/বিএল/