রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

rangpur photo 09.05.2017........ 4নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ড.ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সংগঠন পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

rangpur photo 09.05.2017........ 6ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। ড. ওয়াজেদের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, কৃষক লীগ, মোটরশ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরিবারের পক্ষ থেকে জয় সদনে সকাল থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

/বিএল/