বিএসএফ’কে মিষ্টি পাঠিয়ে বিজিবি কমান্ডারের শুভেচ্ছা

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবির রংপুর জোনে সদ্য যোগদান করা রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শরিফুল ইসলাম। সোমবার দুপুরে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে গিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানান।

বিএসএফকে মিষ্টি উপহারবিজিবি সূত্র জানায়, নতুন যোগ দেওয়া রিজিওনাল কমান্ডার শরিফুল ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিলি ক্যাম্প কমান্ডার এসি ওয়াজির চান্দকে বিজিবির পক্ষ থেকে এক প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে রিজিওনাল কমান্ডার চেকপোস্ট গেটে কর্তব্যরত বিজিবির কর্মকাণ্ড পরিদর্শন ও তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি সবাইকে সঠিকভাবে সীমান্তের দায়িত্ব পালনের কথা বলেন।

বিজিবি রংপুর জোনের বিদায়ী রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, বিজিবি জয়পুরহাটের অধিনায়ক লে.কর্নেল ইমতিয়াজ চৌধুরী, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদারসহ উভয় বাহিনীর সৈনিকরা এসময় উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির রংপুর জোনের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির মহোদয়ের পোস্টিং হয়েছে। তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে গেলে বিএসএফের সঙ্গেও দেখা হয়েছে। তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।

/এমও/