বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিলো হাবিপ্রবি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণদিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ কৃষককে ধানের চারা দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)

বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম কৃষকদের বিআর-৩৪ (লেট ভ্যারাইটি) জাতের ধানের চারা বিতরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শফিউল আলম, ড. ফেরদৌস মেহবুব প্রমুখ। পরে অতিথিরা কৃষকদের জন্য খরা, লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন জাতের ধানের গবেষণা প্লট পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে কৃষকদের সহায়তা করার মতো জমি থাকায় তাদেরকে চারা বিতরণ করা হচ্ছে। আগামীতে কৃষকদের সহায়তার জন্য হ্যাচারি স্থাপনের মাধ্যমে মাছের পোনা উৎপাদন করে তা বিতরণ করা হবে।