বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২৯ অক্টোবর) ভোর রাতে কান্তিভিটা সীমান্ত থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ভারতের হাটখোলা বিএসএফ সদস্যরা।

আটক মানিক উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিণমারী গ্রামের মিন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে মানিক ভারতে গরু আনতে গেলে হাটখোলা বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় মিন্টুর সঙ্গীরা পালিয়ে যায়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল খাদেমুল বাশার জানান, আটক  যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:


সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৮ টাকা