তিনি আরও বলেন, ‘আমাকে ভোট দেওয়ার দরকার নেই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং রংপুরের উন্নয়নের স্বার্থে ভোট দেওবার আহ্বান জানাই।’
নগরীর খামার মোড়ে শেষ নির্বাচনি পথ সভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা বলেন, ‘ঝন্টু ৫ বছর মেয়র থাকাকালে শত কোটি টাকা লুট করেছে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। পেশা রাজনীতি দেখিয়ে যে ব্যক্তি বছরে ৪৫ লাখ টাকা আয় দেখায় তাকে সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ বলছে মানুষ।’
তিনি আরও বলেন, ‘কোটি কোটি কালো টাকা খরচ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ঝন্টু ও তার লোকজন। তবে রংপুরের জনগণ তাকে প্রত্যাখান করেছে।’
ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন মোস্তফা। তিনি বলেন, ‘নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের ভালোবাসা আমার পাথেও হয়ে থাকবে। নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো।’
বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা নগরীর নজিরের হাট এলাকায় শেষ পথ সভা করেন। তিনি বলেন, ‘এই সরকার চায় না বিএনপি নির্বাচন করুক। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টির সঙ্গে এক আচরণ আর বিএনপির সঙ্গে ভিন্ন আচরণ করছে।’
নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন। তিনি সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।