পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের মীরবাগ এলাকায় সোহরাব হোসেন চাঁদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চাঁদ মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছিলেন। স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে।
কাউনিয়া থানার ওসি মো. মামুন অর রশিদ জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সোহরাব হোসেন চাঁদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।