বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারির দল দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে বুধবার সকাল ৬টায় সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর হতে নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ধ্বংসকরণের লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে তিনি জানান।