বুধবার (১৯ নভেম্বর) বিকালে মুঠোফোনে উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান জানান,‘ চারটি আসনের ছয় উপজেলায় মোট ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে সদর দফতর থেকে বিজিবি সদস্যদের চারটি সংসদীয় আসনে পাঠানো হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা সংসদীয় আসনেগুলোতে অবস্থান করছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর বিজিবির কার্যক্রম শুরু হবে।’
এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, ‘৫৬ বিজিবি, নীলফামারী সদর দফতরের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।’
নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চারটি সংসদীয় আসনে ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম চালনোর নির্দেশ দেওয়া হবে।’