পঞ্চগড়ের পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতাকর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৫ জন, আটোয়ারী উপজেলায় ৫ জন এবং বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া উপজেলা থেকে ১ জন করে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৬২), আটোয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ পারভেজ (৩৫), বাবুল হোসেন (৪২), মোকছেদুর রহমান মকছেদ (৩০), আনোয়ার হোসেন (৩০), মানিক মিয়া (২৫), মঞ্জুরুল ইসলাম (২৬), হাসিবুল ইসলাম (৩৫), হামিদুর রহমান (৫৫), সলেমান আলী (৪৪), নুর ইসলাম নুরু (৪৮), আবু মুছা (৩৬) ও সাবিরুল ইসলাম (৩২)।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ জানান, যাদের বিরুদ্ধে মামল ও অভিযোগ রয়েছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের গ্রেফতার করা হয়েছে।