জানা যায়, বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় ছাত্রীর পথরোধ করে মামুন ও মনির। এসময় দুজনে তাকে উক্ত্যক্ত করে বলে ছাত্রী ও তার পরিবার অভিযোগ করে। ওই ছাত্রী ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।তার বাড়ি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামে। ঘটনাটি ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে তারা ওই দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক মামুন ও মনিরের বাড়ি ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামে।মামুন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ও মনির হোসেন ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ছাত্রীর অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার সময় মামুন ও মনির প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, ছাত্রীর পরিবারের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। এ নিয়ে এখনেও লিখিত অভিযোগ করেনি ছাত্রীর পরিবার। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।