নিহতরা হলো- সদরের খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার গ্রামের মাজনু মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক খোরশেদ আলম (৩২)ও সুন্দরগঞ্জ উপজেলার লেংগার বাজারের আবুল হোসেনের ছেলে অটোর যাত্রী রোমান মিয়া (২০)।
আহতদের মধ্যে নাম পাওয়া দুজন হলো- সদরের খোর্দ্দমালিবাড়ি গ্রামের লোকমান (২৫) ও মাঠের পাড় গ্রামের আরিফ মিয়া (৩০)। তারাও অটোর যাত্রী ছিলেন।
সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই জনের লাশ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়াপুর বাজারের দিকে যাচ্ছিল। তখন গাইবান্ধাগামী বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাস ঠাকুরের দিঘি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। আহত হন চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমান মারা যায়।