রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধ ক্লিনিকে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ক্লিনিকে জরিমানা, একটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুঠিয়ায় স্বাস্থ্যসেবার নামে অনিয়মের বিরুদ্ধে নেমেছে প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই চলা ক্লিনিকগুলোতে যৌথ অভিযান চালিয়ে ফাতেমা ও নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে রিজিয়া ক্লিনিক। রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ক্লিনিক ও নিবন্ধনবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুটি ক্লিনিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম এবং পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানকালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনের বিষয় যাচাই করা হয়। এ সময় ফাতেমা ক্লিনিককে ২০ হাজার টাকা এবং নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রিজিয়া ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, অবৈধ ক্লিনিকের মালিক ও নিবন্ধনবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা তৎপর থাকবে। প্রশাসনের এমন অভিযানে অবৈধ ও অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হবে।








