এ উপলক্ষে রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ তার গ্রামের বাড়িতে এক স্মরণ সভার আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন-উর রশিদ লাল, সাধারণ সম্পাদক এসএম ছানালাল বকসী, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নূর আখতারুজ্জামান, জেলা জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, ৮০-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মাজেদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ অনেকে।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি এরশাদ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী ও শিক্ষা আন্দোলনের মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মহসীন হলের সামনে সরকারি বাহিনীর গুলিতে শহীদ হন রাউফুন বসুনিয়া। কুড়িগ্রামের রাজারহাট বসুনিয়া পাড়ায় তাকে দাফন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহসীন হলের সামনে শহীদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্য নির্মাণ করে।