ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রিন ভয়েস ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, গ্রিন ভয়েস পঞ্চগড়ের সমন্বয়ক মাহামুদুল হাসান মুন, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, আহসান হাবীব সরকার ও সংস্কৃতি কর্মী আশা ইসলাম বক্তব্য রাখেন।
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।