হবিগঞ্জের চুনারুঘাটে আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ইউপি নির্বাচন ২০১৬হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ থেকে ৮ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আলমগীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল লতিফ, ৩নং দেওরগাছ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য স্বপন সাঁওতাল, ৪নং পাইকপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছাদেকুর রহমান ছাদেক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মিজান, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার।

আলমগীর খান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে উপরোক্ত উপজেলার ইউনিয়ন সমূহের বিদ্রোহী প্রার্থীদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: কালাইয়ে ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না ভোটারদের 

/এআর/