হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বিদ্যুৎস্পৃষ্টহবিগঞ্জের মাধবপুরে বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতরা হলো- জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামের আবুল হোসেনে ছেলে নাঈম মিয়া (৭) ও তার দাদি মুগবানু (৫০)।
পুলিশ জানায়, আজ  সকালে আবুল হোসেনের বাড়ি থেকে একটি বিদ্যুতের লাইন পাশ্ববর্তী জমিতে সেচ দেওয়ার জন্য টানানো হয়।সেই তাড়ে অসাবধানতাবশত নাঈম জড়িয়ে পড়লে তাকে বাঁচাতে তার দাদি মুগবানু এগিয়ে আসলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও চালু হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস

/এআর/