কমিটি নিয়ে দ্বন্দ্ব, মীমাংসার পরও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

‘ইন্ট্রো’ কমিটি  নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের ‍দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে শাবির ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।20160828_140609_resized

শাবির ভারপ্রাপ্ত প্রোক্টর রাশেদ তালুকদার ঘটনাসর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে ইন্ট্রো কমিটি ছাত্রলীগের সেক্রেটারি ইমরান খান গ্রুপের সঙ্গে সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য উত্তম গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শাবি শাখার ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে এ ঘটনার মীমাংসা করা হয়। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসের ফুড কোর্টে  ইমরান গ্রুপের সদস্য কামরুলকে মারধর করে উত্তম গ্রুপের মাহাবুব। কামরুল সমাজ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মাহাবুব লোক প্রশাসনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনা জানাজানি হলে ইমরান গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ক্যাম্পাসে এসে উত্তম গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজন বিরাজ করে। দুই গ্রুপের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষ।

প্রোক্টর রাশেদ তালুকদার আরও জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।তাদেরকে নিয়ে একটা মিমাংসায় আসা হবে।20160828_141338_resized

জালালাবাদের ওসি আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,বিশেষ নিরাপত্তার জন্য এখন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায় ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বাংলা ট্রিবিউনকে জানান,শোকের মাসে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার সুষ্ঠু বিচার করবে।

আরও পড়ুন: ছবির কাগজ প্রতিবাদের পোস্টার
/এআর/