বাহুবল কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবল কলেজ জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন কলেজটি জাতীয়করণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীর।Habiganj-Hiwye-Block-Pic--(2)

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বাহুবল কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের দাবির প্রেক্ষিতে আশপাশের গ্রামের লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা তাদের সঙ্গে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে  টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। অবরোধের ফলে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায়  প্রায় দুই ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা আশাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে হরতালসহ মহাসড়ক অচল করে দেওয়ার হবে।

এসময় তারা বলেন, আমরা প্রয়োজনে  জীবন দিয়ে দিব কিন্তু রাজপথ ছাড়বো না।

বাহুবলে কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তারা একমত। প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচন করবে।  

শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত সহকারী কমিশনার ভূমি শফিউল্লাহ জানান, শিক্ষার্থীদের বিয়ষটি নিয়ে আমরা ঊর্ধ্বতন মহলে আলোচনা করব। 

আরও পড়ুন: পাকিস্তান প্রমাণ করলো তাদের খাসলত বদলায়নি: তথ্যমন্ত্রী

/এআর/