মহব উল্লাহ নামের ওই বাবা নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেপটি ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ছেলে গা-ঢাকা দিলেও পরিবারের ৪ সদস্যকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মহব উল্লাহ (৬৫) সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে তার ছেলে মইনউদ্দিনের বিরোধ চলছিল। স্থানীয়রা
৩ সেপ্টেম্বর শনিবার রাত থেকে মহব উল্লাহ নিখোঁজ হন। পরিবারের অন্য সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশের দারস্থ হন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা মহব উল্লাহকে উদ্ধার করে দেয়ার জন্য ছেলে মইনউদ্দিনকে চাপ প্রয়োগ করেন।
৭ সেপ্টেম্বর বুধবার থেকে গা ঢাকা দেয় মইনউদ্দিন।
শুক্রবার দুপুরে তাদের বাড়ির সেফটি ট্যাংক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেফটি ট্যাংকের ঢাকনা তুলে লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক বিনয় ভূষণ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে এবং পুত্র মইনউদ্দিনকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এইচকে/