হবিগঞ্জে এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

হবিগঞ্জহবিগঞ্জ শহরের পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম আব্দুল হক (৪৮)।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংক চৌধুরী বাজার শাখার এটিএম বুথের পেছনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল হক শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়,দুপুরে পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখার এটিএম বুথের পেছনে স্থানীয় লোকজন আব্দুল হকের লাশ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম জানান,আব্দুল হক সকাল ৭টার দিকে বাড়ি থেকে এটিএম বুথের ডিউটি করার জন্য চলে আসেন।

তিনি আরও জানান,সিসিটিভির ফুটেজ দেখার পর জানা যাবে আব্দুল হক কিভাবে মারা গেছেন। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান,লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না এটি হত্যা না অন্য কিছু।

আরও পড়ুন চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

/এমডিপি/