হবিগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

 

 

লাশ উদ্ধারহবিগঞ্জের নবীগঞ্জে এক নারীর গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে এই লাশ ‍উদ্ধার করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন এই তথ্য জানিয়েছেন।   

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর এলাকায় একটি ব্রিজের নিচে রাস্তার পাশে ওই নারীর গলাকাটা বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নবীগঞ্জ থানার  ওসি  জানান, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনের চেষ্টা করছে।

/এমএনএইচ/