স্থানীয় সূত্রে জানা যায়, জেলার লাখাই উপজেলার বিএনপির কেন্দ্রীয় নেতারা একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে ছাত্রদলের একাংশ আমন্ত্রণ না পাওয়ায় জেলা ছাত্রদলের নেতকার্মীদের অনুষ্ঠানে যাওয়ার পথে কোর্টস্টেশন এলাকায় বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, লাখাইয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে একটি গ্রুপ আমাদের ওপর আক্রমনের চেষ্টা করলে সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করে তাদের প্রতিহিত করেছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান জানান, ব্যক্তি বিশেষের আমন্ত্রণে কেন্দ্রীয় নেতারা লাখাইয়ে আসেন এবং তৃনমুলের নেতাকর্মীরা আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে অবরোধ করে তাদের প্রতিহিত করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিকুর ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
/এমডিপি/