সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামুসল আলম (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোলাগঞ্জের হাজিরডেগনার সীমান্ত এলাকায় কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে কয়েকজন শ্রমিক নিচে পড়ে যান। রবিবার রাতে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এরপর সোমবার সকাল থেকে পুলিশ কোয়ারিতে তল্লাশি চালিয়ে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। পরে ওই দিন বিকালে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’