সিলেটে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

গ্রেফতার ইব্রাহিম আহমদ ইমনসিলেটে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী ইব্রাহিম আহমদ ইমনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। নগরের কাজিটুলার লোহারপাড়া থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। তিনি কানাইঘাটের গৃহবধূ জাহানারা বেগম (২১) হত্যা মামলার প্রধান আসামি।

ইমন কানাইঘাটের সোনাতনপুঞ্জি সুরাইঘাট গ্রামের শফিকুল হকের ছেলে। 

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন (গণমাধ্যম) জানান, গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি তার স্ত্রী জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করে আত্মগোপন করে।