নিহতরা হলো ছাতকের এখলাছ মিয়া (২৫), গোয়াইনঘাটের ময়ঘর গ্রামের নাজিম উদ্দিন (১৯) ও পশ্চিম জাফলংয়ের গ্রামকান্দি গ্রামের উসমান মিয়া (২৮)।
গোয়াইনঘাট থানার দেলোয়ার হোসেন বলেন, ‘লামাপুঞ্জি পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির বিলালের গর্তে স্থাপিত মেশিনের পাইপ খুলে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন এবং পাড় ধসে পাথর চাপায় ওসমান মিয়া নিহত হন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
সূত্র জানায় বোমা মেশিনের পাইপ খুলতে গিয়ে পাইপের আঘাতেই মারা যান নাজিম উদ্দিন।
অপর দিকে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পাথর উত্তোলন করার সময় পাথর চাপা পড়ে নিহত হন এখলাছ মিয়া।’