পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘরের পাশের পুকুর থেকে পানি আনতে গেলে পুকুরে পড়ে নিপু বাউরী মারা যান বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মি জানান, ‘মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা নিপু বাউরীর লাশ তার নিজ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দেই। কীভাবে সে মারা গেলো আমরা বুঝতে পারছি না। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তিনি মারা গেছেন।'
আরও পড়ুন- মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু