মঙ্গলবার শ্রীমঙ্গলের ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ এর সদস্য মো. কাউছার ইকবাল এ তথ্য জানিয়েছেন। পঞ্চম নিলামে শুরুতেই ইউনিটি ব্রোকার্স-এর নিলাম ডাক দিয়ে নিলামের কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, চায়ের প্রথম নিলামে চা ওঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি ও পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা ওঠে।
পঞ্চম নিলামে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র চা বাগান মালিক ও বিভিন্ন চা বাগানের পরিচালক, ব্যবস্থাপক এবং টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন নেতারা অংশ নেন।