তিনি আরও বলেন, ‘সংসদে যাদের প্রতিনিধি রয়েছে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।’
জাতীয় ঐক্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য কে কে করেছে। জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আগামীতে তিনি আর নির্বাচনে করবেন না বলে জানান।
তিনি জানান, তার আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন অথবা ড. মোমেন নির্বাচনে করবেন। তাদের মধ্যে যে দলীয় মনোনয়ন পাবে তিনি নির্বাচনে তার পক্ষে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবেন।
মন্ত্রী ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকার সাধ্যমতো ফিমেইল একাডেমিকে সহযোগিতা করবে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘের স্থানী প্রতিনিধি অর্থনীতিবিদ ড. একে মোমেনসহ ফিমেইল একাডেমির দাতা সদস্যরা। এর আগে মন্ত্রী হেলিকপ্টারে দিরাই উপজেলা সদরে আসেন। সেমিনারে ফিমেইল একাডেমির শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।