রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১

ঠাকুরগাঁও শহরেই জন্ম, বেড়ে ওঠা। বিএনপির তৃণমূল কর্মী থেকে কেন্দ্রীয় মহাসচিব, পৌরসভার চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস। এই শহরই তাকে শেকড় থেকে শিখরে তুলেছে। জীবন, রাজনীতি ও পৃথিবী সম্পর্কে অগাধ জ্ঞান অর্জনের সাক্ষী এই শহর। রাষ্ট্রপতি হওয়ার পর সেই ঠাকুরগাঁও শহরে প্রথম সফরে এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মাদ আলী স্টেডিয়াম রাষ্ট্রপতি হেলিকপ্টারে হেলিপ্যাডে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি দুপুর ১টার দিকে পৌঁছান। এরপর ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউজে উপস্থিতি এবং গার্ড অব অনার গ্রহণ করে সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। 

পথে রাষ্ট্রপতি সারিবদ্ধভাবে দাঁড়ানো সাধারণ মানুষকে হাত তুলে সংবর্ধনার জবাব দেন। 

বিকালে ঐতিহাসিক বড় মাঠে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা। সেখানে জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপ্রধানের আগমনকে ঘিরে জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহরজুড়ে চলছে সাজসজ্জা ও নানা প্রস্তুতি। নাগরিক সংবর্ধনাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

তাকে বরণ করে নিতে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন প্রবেশপথ সাজানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায়।

একসময় যে ঠাকুরগাঁওয়ের মানুষের আপনজন ছিলেন, সেই ঘরের ছেলেকেই এখন রাষ্ট্রপ্রধানের আসনে দেখে গর্বিত জেলার মানুষ।

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। রাষ্ট্রপতির চলাচলের পুরো রুটে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ