হবিগঞ্জে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ

হবিগঞ্জে ভবন থেকে পড়ে ইফাত শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ জেলা সদরের ইতালীপাড়া মহল্লার সুর্য্য শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে শহরের বৃন্দাবন কলেজ রোড এলাকায় নির্মানাধীন চীফ জুডিশিয়াল ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, ইফাত শেখ নামে ওই শ্রমিক বেশ কিছুদিন ধরে নির্মানাধীন চীফ জুডিশিয়াল ভবনে কাজ করে আসছিল। বিকেলে কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত পা পিছলে ৬ তলা থেকে সে নিচে পড়ে যায়।

পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।