ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জসুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কুঠি মিয়া (২৪) নামের এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণবাজারে এ ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও ছাতক থানার ওসি মোস্তাফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠি মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ছাতক উপ‌জেলার ধারণ  গ্রামের বশর মিয়ার কলোনিতে থাকেন। ধারণবাজা‌রে মজনু মিয়ার অটো রাইসমিলে শ্রমিকের কাজ করতেন। রবিবার রাইসমিল এলাকায় এক‌টি গা‌ছের ডাল কাটতে গি‌য়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অটো রাইসমিলের মালিক কাকুরা গ্রামের মজনু মিয়া জানান,   কুঠি মিয়া আজ তার মিলে কাজে ছিলেন না। 

ইউপি চেয়ারম্যান জানান, কুঠি মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের আসকুড়ি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।