হবিগঞ্জে আ. লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ইউপি নির্বাচন ২০১৬হবিগঞ্জের বানিয়াচঙ্গে আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বানিয়াচঙ্গ উপজেলায় বহিষ্কৃতরা হলেন ১ নং উত্তরপূর্ব ইউনিয়নের খাইরুল বাশার সোহেল, ৩ নং দক্ষিণপূর্ব ইউনিয়নের মোহাম্মদ আলী, ৫ নং দৌলতপুর ইউনিয়নের মঞ্জুদাশ ও তোফায়েল আহমেদ, ৬ নং কাগাপাশা ইউনিয়নের দেলোয়ার হোসেন ও আবু মোত্তালিব, ৭ নং বড়ইউড়ি ইউনিয়নে ইওয়ার মিয়া ও ইকবাল আহমেদ চৌধুরী, ৯ নং পুকড়া ইউনিয়নের নাছির উদ্দিন, ১১ নং মক্রমপুর ইউনিয়নের আব্দুর রউফ, ১২ নং সুজাতপুর ইউনিয়নের এনাম খান চৌধুরী ফরিদ, বাছির মিয়া ও মালু চৌধুরী, ১৩ নং মন্দরী ইউনিয়নের আব্দুল হেকিম ও ইকবাল হোসেন, ১৪ নং মুরাদপুর ইউনিয়নের শেখ মুস্তাকিম ও আফরাজুল চৌধুরী।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলমগীর খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/এনএস/এমএসএম/