সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রামদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সারে ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রঞ্জিত সরকার (৪৫),জগদীশ সরকার(৭০), রীতা সরকার (৩৫),সোনালী সরকার (১০)।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির আঙিনায় বসে নাস্তা খাওয়ার সময় রঞ্জিত সরকারের ওপর পল্লী বিদ্যুতের ঝুলন্ত তার ছিড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার বাবা জগদীশ সরকার, স্ত্রী রীতা সরকার ও  মেয়ে সোনালী সরকারও মারা যান।

আরও পড়তে পারেন : কলাবাগানে বাসায় ঢুকে দীপু মনির খালাতো ভাইসহ দুজনকে কুপিয়ে হত্যা

চারমরদানী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাকর তালুকদার ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, একজনকে বাঁচাতে গিয়ে আরও তিন জন মারা গেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল হক জানান, লাশগুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/জেবি/