শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ জানুয়ারির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ইংরেজি মাধ্যম ও অন্যান্য সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযপান নিশ্চিত করতে হবে।