গ্রাফিক নভেল মুজিবের শেষ দুই খণ্ডের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র আলোকে প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’-এর শেষ দুই খণ্ডের (নবম ও দশম) মোড়ক উন্মোচন হলো। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলের সামনে ছিল এই আয়োজন। তারাই প্রকাশ করেছে এটি। 

কথাসাহিত্যিকদের মতে, গ্রাফিক নভেল ‘মুজিব’ শিশুদের জন্য অনন্য উদ্যোগ। অনুষ্ঠানে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘ছোট বাচ্চারা বড় আকারের বই পড়তে শেখেনি, কিন্তু ছবি দেখতে ভালো লাগে ওদের। বিশেষ করে ওরা কমিক পড়তে খুবই পছন্দ করে। তাদের কথা ভেবেই মুজিব কমিকটির পরিকল্পনা করা হয়েছে।’

ড. মুহাম্মদ জাফর ইকবালের দৃষ্টিতে, ‘বঙ্গবন্ধুকে নিয়ে এই গ্রাফিক নভেল অসাধারণ একটি দলিল হয়েছে। এটি শুধু ছোট বাচ্চারা পড়বে তা নয়, বড়রাও এটি বাসায় রাখতে পারবে। সব পর্ব একটি বই আকারে প্রকাশের অনুরোধ করবো আমি এবং যেসব ছবি ‘রিটাচ’ করা দরকার, সেগুলো যাতে সম্পাদনা করা হয়।’

ড. মুহাম্মদ জাফর ইকবালের মন্তব্য, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পর কোনও জায়গায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না। কী আশ্চর্য ব্যাপার! যে মানুষটা দেশ এনে দিয়েছে, এ দেশ থেকে তাকে পুরোপরি সরিয়ে দেওয়া হয়েছিল। আমি মনে করি, বঙ্গবন্ধুকে নিয়ে যতভাবে সম্ভব কাজ করতে হবে আমাদের।’

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, “সিআরআই, রাদওয়ান মুজিব সিদ্দিক কিংবা আমাদের শিবু ভাই মিলে যে দশ খণ্ডে গ্রাফিক নভেল ‘মুজিব’ বের করলেন, তারা এর মাধ্যমে পুরো জাতির কৃতজ্ঞতাভাজন হলেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমরা দেখা নয়া চীন’ প্রতিটি বাঙালির অবশ্য পাঠ্য। কিন্তু শিশু-কিশোরদের ক্ষেত্রে কী হবে, তারা তো এসব বই পড়তে পারবে না। তাদের জন্য গ্রাফিক নভেল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্ম বঙ্গবন্ধু এবং দেশটা আমরা কীভাবে পেলাম সেই প্রেক্ষাপট এর মধ্য দিয়ে জানতে পারবে।”

গ্রাফিক নভেল মুজিব-এর সম্পাদক শিবু কুমার শীল উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত যত্নের সঙ্গে প্রতিটি খসড়া দেখে দেওয়ায় অনেক কাজ সহজ হয়েছে। এখন পর্যন্ত তিনটি খণ্ড ইংরেজিতে এবং দুটি খণ্ড জাপানি ভাষায় অনূদিত হয়েছে। ভবিষ্যতে ফরাসি ও চীনা ভাষায় অনুবাদের পরিকল্পনা রয়েছে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী