পাঠকদের হাতে আসছে ‘কোটি মানুষের কণ্ঠস্বর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ২০:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২০:৫২

মুজিবববর্ষ উপলক্ষে প্রকাশিত ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শীর্ষক স্মারক সংকলন সাধারণ পাঠকের হাতে পৌঁছে যাবে। আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি গ্রন্থটি বাজারজাত করবে পাঠক সমাবেশ। রবিবার (৩১ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে এর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশের প্রকাশক সাহিদুল ইসলাম বিজু চুক্তিতে সই করেন।

গত বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ স্মারক সংকলনটি প্রকাশ করে কমিটি। এবার বহুল প্রচার ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মারক সংকলনে এক মলাটে রয়েছে বঙ্গবন্ধুর জীবন-কর্মের রেখাচিত্র ও তাঁর স্মৃতি এবং তাঁকে নিয়ে আপনজনের স্মরণার্ঘ্য। সংকলনটির প্রধান সম্পাদনা উপদেষ্টা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং সম্পাদনা উপদেষ্টা মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সংকলনটি সম্পাদনা করেছেন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’