এইচএসসি ও সমমানে মেয়েরা এগিয়ে

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। এইচএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফলে এ চিত্র দেখা গেছে। সব শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি পাস করেছে। আর জিপিএ-৫ ছাত্রদের চেয়ে বেশি পেয়েছে ১৫ হাজার ১৬০ জন ছাত্রী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন, পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

মোট অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাস করেছে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ জন, পাসের হার ৮৪ দশমিক ৫৩। আর অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন, পাসের হার ৮৫ দশমিক ৮৬ দশমিক ৩৪। অর্থাৎ পাসের হারে এগিয়ে রয়েছে ২ দশমিক ৯৫।

অন্যদিকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৫৬১ জন এবং ছাত্রী ৯৫ হাজার ৭২১ জন। অর্থাৎ জিপিএ-৫ ছাত্রীরা বেশি পেয়েছে ১৫ হাজার ১৬০ জন।

ইচএসসি

ফলাফলে দেখা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯৪ হাজার ৮১৮ জন এবং ছাত্রী ৪ লাখ ৭৪ হাজার ৫২০ জন। অংশ নেওয়া ছাত্রদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন, পাসের হার ৮২ দশমিক ১৯ শতাংশ। আর অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৪ লাখ ২৭ হাজার ২৩১ জন, পাসের হার ৮৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এইচএসসিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

আলিম

এবার আলিম পরীক্ষায় মোট অংশ নেয় ৯০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৭০৬ জন আর ছাত্রী ৪০ হাজার ৫৬০ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৫ হাজার ৪৭১ জন, পাসের হার ৯১ দশমিক ৮৯ ভাগ। ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৮২ জন। সেই হিসাবে ছাত্রী কম অংশ নিলেও পাসের হার বেশি।

এইচএসসি (ভোকেশনাল)/বিএম/ডিপ্লোমা ইন কমার্স

মোট পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ছাত্র ৮৫ হাজার ২৯৬ জন আর ছাত্রী ৩২ হাজার ৪৮৭ জন। অংশ নেওয়া ছাত্রদের মধ্যে পাস করেছে ৭৯ হাজার ৭৭৪ জন, পাসের হার ৯৩ দশমিক ৫৩ ভাগ। অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৪৩০ জন, পাসের হার ৯৬ দশমিক ৭৫ জন। সে হিসেবে কম অংশ নিলেও ছাত্রদের চেয়ে পাসের হার ছাত্রীদের বেশি।

আরও পড়ুন:

সব বিশ্ববিদ্যালয়ে একটাই ভর্তি পরীক্ষা হোক: শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজে ১১৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাস ১১৫১

কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন বৃহস্পতিবার শুরু

৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি: শিক্ষামন্ত্রী

পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী

এইচএসসিতে গড় পাসের হার ৮৫.৯৫

এইচএসসি ফল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে