সব বিশ্ববিদ্যালয়ে একটাই ভর্তি পরীক্ষা হোক: শিক্ষামন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

এক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক।’

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এবারও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো—যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হোক। আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘একই বিষয়ে বারবার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত। আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায়, তার জন্য কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

ঢাকা কলেজে ১১৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাস ১১৫১

কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন বৃহস্পতিবার শুরু

৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি: শিক্ষামন্ত্রী

পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী

এইচএসসিতে গড় পাসের হার ৮৫.৯৫

এইচএসসি ফল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম