কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৩

২০২২ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় একজনও পাস করতে পারেনি— এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। গতবার এই সংখ্যা ছিল ৫টি। সেই হিসাবে এবার ১০ গুণ বেড়েছে শূন্য পাস (সবাই অনুত্তীর্ণ) প্রতিষ্ঠানের সংখ্যা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতবার (২০২১) মোট ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে শতভাগ পাসের প্রতিষ্ঠান  ছিল ১৯৩৪টি, আর শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি।

আর এ বছর (২০২২) মোট ২ হাজার ৬৩৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে  শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৩০টি, শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি।

এ বছর পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের  সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন বৃহস্পতিবার শুরু

৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি: শিক্ষামন্ত্রী

পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী

এইচএসসিতে গড় পাসের হার ৮৫.৯৫

এইচএসসি ফল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের